ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিএনপির সমাবেশে মারামারি, নিপুণের ওপর চড়াও নেতাকর্মীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 August, 2022, 11:09 AM

বিএনপির সমাবেশে মারামারি, নিপুণের ওপর চড়াও নেতাকর্মীরা

বিএনপির সমাবেশে মারামারি, নিপুণের ওপর চড়াও নেতাকর্মীরা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

মারামারি থামাতে গেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর ওপরও চড়াও হন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ কেরানীগঞ্জের নেতাকর্মীদের পাশে নির্ধারিত স্থানে বিশাল একটি মিছিল নিয়ে অবস্থান নেন ঢাকা মহানগর যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন ও সদস্য সচিব এনামুল হক এনাম।

এর কিছুক্ষণ পর ১৫-২০ জন নেতাকর্মী নিয়ে সেখানে হাজির হন রবিউল ইসলাম নয়ন। কেরানীগঞ্জ দক্ষিণের নেতাকর্মীদের তুলে দিয়ে সেখানে বসতে চান তিনি। একপর্যায়ে কেরানীগঞ্জের এক কর্মীর মোবাইল ভেঙে ফেলেন নয়ন।

এসময় কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় গণ্ডগোল থামাতে গেলে তার ওপর নয়নসহ অন্য নেতাকর্মীরা চড়াও হন। এসময় তারা কেরানীগঞ্জের নেতাকর্মীদের মারধর করেন। একপর্যায়ে দক্ষিণ কেরানীগঞ্জের নেতাকর্মীরাও নয়নকে মারধর করেন। পরিস্থিতি খারাপ হয়ে উঠলে যুবদলের কেন্দ্রীয় এক নেতার হস্তক্ষেপে স্থান ত্যাগ করেন নয়ন।

এসময় ঢাকা জেলা ছাত্রদলের সদস্য সচিব পাভেল মোল্লা, ঢাকা জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হীরা হোসেন, যুবদল নেতা বাদল হোসেন ও বিএনপি নেতা আল-আমিন আহত হন।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status