ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন পরীমণি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 August, 2022, 11:26 AM

ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন পরীমণি

ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন পরীমণি

ফুটফুটে এক পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন আলোচিত তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নতুন অতিথি রাজ্য’র জন্ম হয়। কোনও লুকোচুরি নয়, ২৪ ঘণ্টা না পেরুতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন মা পরীমণি। জানালেন নামও।


আজ (১১ আগস্ট) নবজাতকের ছবি প্রকাশিত করেছেন এই নায়িকা। জানিয়েছেন পুত্রের পুরো নাম শাহীম মুহাম্মদ রাজ্য।


ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় ছেলেকে পরম যত্নে বুকে আগলে রেখেছেন পরী। এই নায়িকা ক্যাপশনে লেখেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’


গত বছরের ১৭ অক্টোবর গোপনে একে-অপরকে জীবনসঙ্গী হিসেবে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।


এরপরই এই দম্পতি জানান, পুত্র হলে তার নাম রাখবেন রাজ্য আর কন্যা হলে রানি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status