ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র 'চেতনা'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 11 August, 2022, 12:24 AM

নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র 'চেতনা'

নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র 'চেতনা'

শিশু-কিশোরদের মনন জগতের মানসিক বিকাশ ও নির্মল বিনোদনের জন্য নির্মিত হচ্ছে ‘চেতনা’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র । চলচ্চিত্র নির্মাতা বীরজান পরিচালিত ছবিটির চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

অচিরেই সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ পরিচালক নিজেই করেছেন।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা জানান, “ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী, ছোটদের জন্য খুব আকর্ষণীয় একটি ছবি হবে বলে মনে করছি। গল্পে খুব সুন্দর একটা বার্তা আছে। ছবিটা সবাই খুব আনন্দ নিয়ে দেখবে বলে নির্মাতার বিশ্বাস।

বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ‘চেতনা’ চলচ্চিত্রে শিশুদের পাশাপাশি বড়রাও কাজ করছে। বিশেষ একটি চরিত্রে পরিচালক নিজে অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ হাসিন আনজুম, মাফরুহা জাহান অক্তারি, কামরুজ্জামান মিঠু, রায়হান, হুমায়রা আহমেদ সুবাহ, হাফিজউদ্দীন আহমেদ মারুফ, আমিনা হক অংকুর, বেহ্জারিন হাসান তারফি, শেফালী অধিকারী, কে এস এম আফতাহি, মওদুদ মেহতাব সাফাতম, মাহমুদা পল, প্রণাম অধিকারী, শাহিন শিল্পী, রুমা চিশতী, তানিয়া আক্তার প্রমূখ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status