ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
প্রতিবন্ধীদের নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা অনলাইনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 August, 2022, 12:15 PM

প্রতিবন্ধীদের নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা অনলাইনে

প্রতিবন্ধীদের নিয়ে তথ্যপ্রযুক্তি প্রতিযোগিতা অনলাইনে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে এ বছর যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্লোবাল আইটি চ্যালেঞ্জ (GITC) ২০২২ এ ১২ জন প্রতিযোগী বাংলাদেশ থেকে প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণ করছে। এবছর অনলাইন জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এ প্রতিযোগতা অনুষ্ঠিত হবে।

এবছর প্রকৃতপক্ষে সংগঠকের দেশ হিসেবে আয়োজক ছিল চীন কিন্তু কোভিড পরিস্থিতির কারণে রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল, কোরিয়া (আরআই কোরিয়া) কর্তৃক এবছর জিআইটিসি প্রতিযোগিতার আয়োজন করছে অনলাইনে। ১৬টি দেশের প্রায় ১,৮০০ (মোট সংখ্যা) যুব প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করছে।

ict১৬টি দেশের প্রায় ১৮০০ যুব প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করছে।

বাংলাদেশ থেকে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ১২ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় যুব প্রতিবন্ধীদের তথ্য প্রযুক্তিতে উৎসাহ প্রদানের লক্ষ্যে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status