ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
মোদির বাড়ি, গাড়ি, জমি নেই, ব্যাংক-ব্যালেন্স দু কোটি ২৩ লক্ষ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 August, 2022, 11:26 AM

মোদির বাড়ি, গাড়ি, জমি নেই, ব্যাংক-ব্যালেন্স দু কোটি ২৩ লক্ষ টাকা

মোদির বাড়ি, গাড়ি, জমি নেই, ব্যাংক-ব্যালেন্স দু কোটি ২৩ লক্ষ টাকা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব বাড়ি, গাড়ি কিংবা জমি নেই। তার ব্যাংক-ব্যালেন্স আগের বারের তুলনায় ২৬ লক্ষ ১৩ হাজার টাকা বেড়ে হয়েছে ২ কোটি ২৩ লক্ষ টাকা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে প্রতিবারের মতো এবারও তার টাকা-পয়সার হিসাব দেয়া হয়েছে।

হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর স্থাবর সম্পত্তি কিছুই নেই। গুজরাটে গান্ধীনগরে যৌথ মালিকানায় একটি জমি ছিল যার বাজারমূল্য ১ কোটি ১০ লক্ষ টাকা। সেই জমিটিও মোদি দান করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর নিজস্ব কোনও বাড়ি নেই। সাত নম্বর রেসকোর্স রোড বা লোকমান্য রোডের প্রধানমন্ত্রীর আবাসে তিনি থাকেন। এটি কেন্দ্রীয় সরকারের সম্পত্তি। যে বুলেট প্রুফ গাড়িতে তিনি চাপেন সেটিও কেন্দ্রীয় সরকারের। তবে, প্রধানমন্ত্রীত্ব থেকে তিনি যখন সরে যাবেন তখন তার জন্য একটি বাড়ি বরাদ্দ হবে।

মোদি ব্যাংকে তার টাকা রেখেছেন স্থায়ী আমানত হিসেবে।

সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা আছে দৈনন্দিন খরচ মেটানোর জন্য। গত বছর তার সম্পদ ছিল ১ কোটি ৯৭ লক্ষ টাকা। তা বেড়ে হয়েছে ২ কোটি ২৩ লক্ষ টাকা। মোদি কোনও মিউচুয়াল ফান্ডে  টাকা লগ্নি করেননি। বরং তার সাড়ে ৯ লক্ষ টাকার জাতীয় সঞ্চয় সার্টিফিকেট আছে। তিনি হাতে যে করতিয়ের ঘড়ি কিংবা পায়ে বালি সু পরেন সেগুলি সবই উপহার পাওয়া। প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর মোদি আমজনতার মতোই চলতে চান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status