ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
এই নিয়মটি মানলে ঘরে একটিও মশা থাকবে না আর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 August, 2022, 11:29 AM

এই নিয়মটি মানলে ঘরে একটিও মশা থাকবে না আর

এই নিয়মটি মানলে ঘরে একটিও মশা থাকবে না আর

ঘরে মশার উপদ্রব থাকলে প্রাকৃতিক উপায়ে সেগুলো তাড়ানোর চেষ্টা করুন। এতে স্বাস্থ্যও ঠিক থাকবে আবার মশাও দূর হবে। জেনে নিন ঘরোয়া উপায়-

লেবু খণ্ড করে লবঙ্গ গেঁথে দিতে দিয়ে মশা তাড়ানোর কাজ করতে পারেন। এর জন্য লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন, শুধু লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে।

এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিতে হবে। এতে বেশ কয়েক দিন মশার উপদ্রব কম থাকবে। আপনি চাইলে লেবুতে লবঙ্গ গেঁথে জানালার গ্রিলেও রেখে দিতে পারেন। এতে করে মশা ঘরে ঢুকবে না।

ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনাপাতা রেখে দিন। এরপর গ্লাসটি খাবার টেবিলে রাখুন। তিন দিন পর পর পানি বদলে দেবেন। এতে ঘরের মশা ও বিভিন্ন ধরনের পোকামাকড় দূর হবে। এছাড়া পুদিনাপাতা ছেঁচে নিয়ে পানিতে ফুটিয়ে পানির ভাপ পুরো ঘরে ছড়িয়ে দিলেও মশা দূর হবে।

গাছের গোড়ায় জমে থাকা পানিতে বড়শি দিয়ে বিশাল বড় শিং মাছ ধরলো যুবক

থাই লেমন গ্রাসের সুগন্ধ মশা তাড়ানোর জন্য কার্যকর। আপনার আশপাশে লেমন গ্রাসের ঝাড় থাকলে মশারা আপনাকে খুঁজে পাবে না। লেমন গ্রাস দেখতেও মন্দ নয়। বারান্দায় একটি টবে লেমন গ্রাস চাষ করতে পারেন। অথবা লেমন গ্রাসের পাতা কেটে একটি কাচের গ্লাসে রেখে দিতে পারেন, আশে পাশে মশা দেখবেন না।

ব্যবহৃত চা-পাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনা চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সব মশা তাড়িয়ে দিন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status