ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
২৪ কেজি ওজন কমিয়েছেন তসলিমা নাসরিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 August, 2022, 10:50 AM

২৪ কেজি ওজন কমিয়েছেন তসলিমা নাসরিন

২৪ কেজি ওজন কমিয়েছেন তসলিমা নাসরিন

২৪ কেজি ওজন কমিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। এর ফলে পরিচিতরা কেউ তাকে চিনতেই পারছেন না!

সোমবার ফেসবুকে এসব কথা নিজেই জানিয়েছেন এই নির্বাসিত লেখিকা। শুধু তা-ই নয়, ২৪ কেজি ওজন কমানোর ফলে যে রূপের সৌন্দর্য নষ্ট হয়েছে সে কথাও জানালেন তসলিমা।

সোমবার ফেসবুকে তসলিমা লিখেছেন, 'রূপের বারোটা বেজেছে।

২৪ কিলো ওজন কমার পর ত্বকের রিংকল ফুটে বেরোচ্ছে চারদিক থেকে। বয়সও তো কম হলো না বাপু। এখন আয়নায় আর নিজেকে চিনতে পারি না। চানটান করে ভেজা চুলে বিকেলে বেরোচ্ছি আজ। মেজাজ ফুরফুরে। লিভার ভালো। ডায়াবেটিস উবে গেছে, রক্তচাপ বলতে নেই। বিন্দাস আছি। '

পরিচিতরা এই অবতারে কেউ চিনতেই পারছেন না জানিয়ে তসলিমা বলেন, 'চেনা-পরিচিতরা এখন কেউ আমাকে দেখলে চেনে না। একদিক দিয়ে ভালো। বেশ এলিয়েনের মতো জীবন যাপন করার সুযোগ পাচ্ছি। '

তসলিমা নাসরিন বাংলাদেশের একজন বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক। আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করে তসলিমা এই শতকের শেষের দিকে নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার কারণে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন।  

তিনি তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ ও ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন এবং তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি কিছুকাল যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status