ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বাথরুমে ফোন ব্যবহার মানে নিজের বিপদ ডেকে আনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 12:38 PM

বাথরুমে ফোন ব্যবহার মানে নিজের বিপদ ডেকে আনা

বাথরুমে ফোন ব্যবহার মানে নিজের বিপদ ডেকে আনা

মোবাইল ফোনটা হাতে না থাকলে অনেকেই এখন চলতেই পারেন না। এমনকী বাথরুমে যাওয়ার সময়ও ফোনটা সঙ্গে নিয়ে যান তারা। কিন্তু এই অভ্যাস একদমই স্বাস্থ্যসম্মত নয়।‌ সেই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, বাথরুমে বসে মোবাইল ব্যবহার করা একেবারেই ঠিক না।

বিশেষত কমোডে বসে মোবাইল ঘাঁটা তো একেবারেই উচিত না।

কারণ, যখনই কমোডে ফ্লাশ করা হয়, পানি এবং বর্জ্য পদার্থ থেকে ছিটকে আসা নোংরা পদার্থগুলি বায়ুর মধ্যে মিশে যায়। এর মধ্যে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। অনেকেই পানির বদলে টিসু পেপার ব্যবহার করেন। সবথেকে বেশি জীবাণু বাসা বাঁধে তার মধ্যেই। যদি বিশেষ দরকারে নিজের মোবাইল ফোনটিকে বাথরুমে নিয়েও যান, তাহলেও সেটা টিসু পেপার হোল্ডারের আশপাশে রাখবেন না। তাতে হ্যান্ডসেটে ই-কোলাই, সলমোনেলার মতো জীবাণু জমে।

পাশপাপাশি বিজ্ঞানীরা জানাচ্ছেন, তবু যদি বাথরুমে ফোন নিয়ে যান, তাহলে অ্যালকোহল টিস্যু দিয়ে ফোনটি একবার মুছে নিন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status