ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
থানার ভেতর বেদম পিটুনি খেলেন পুলিশ সদস্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:38 AM

থানার ভেতর বেদম পিটুনি খেলেন পুলিশ সদস্য

থানার ভেতর বেদম পিটুনি খেলেন পুলিশ সদস্য

থানার ভেতরই উত্তেজিত জনতার হাতে বেদম মার খেয়েছেন এক পুলিশ সদস্য। ভারতের নয়া দিল্লিতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

নয়া দিল্লির আনন্দ বিহার পুলিশ স্টেশনের ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে ১০/১২ জনের একটি দল ওই পুলিশ সদস্যকে ঘিরে ধরে রেখে মারধর করছেন। অনেকেই নিজেদের মোবাইল ফোনে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করলেও কেউই হামলাকারীকে থামানোর চেষ্টা করেননি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। যে পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে তিনি আনন্দ বিহার থানার প্রধান কনস্টেবল বলে জানা গেছে।

ভিডিওতে ওই কনস্টেবলকে ক্ষমা চাইতে দেখা গেছে। কিন্তু তারপরও উত্তেজিত জনতা তাকে মারধর করা বন্ধ করেনি।

এদিকে, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status