ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
চীনে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:11 AM

চীনে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

চীনে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর

চীনে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও চী‌নের পররাষ্ট্রমন্ত্রীর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে শাহ‌রিয়ার আলম জানান, সোমবার ( ৮ আগস্ট) থে‌কে চীনে ফেরত যাওয়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। করোনার কারণে দীর্ঘদিন চীনে যাত্রা বন্ধ ছিল।

এ‌ দি‌কে বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ফেসবু‌কে পেজে জানান, বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ঘোষণা করেন, বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

এর আগে, বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা সই হয়েছে। সেগুলো হলো- সংস্কৃতি বিষয়ক সহযোগিতা, দুর্যোগ প্রতিরোধ বিষয়ক সহযোগিতা ও সমুদ্র বিজ্ঞান বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহযোগিতা। আরও একটি বিষয়ে চুক্তি সই হয়েছে সেটা বিবৃতিতে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status