ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সঙ্কটে থাকা অভিবাবকদের শিক্ষাঋণ সহায়তায় ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংকের চুক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 6 August, 2022, 6:53 PM

সঙ্কটে থাকা অভিবাবকদের শিক্ষাঋণ সহায়তায় ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

সঙ্কটে থাকা অভিবাবকদের শিক্ষাঋণ সহায়তায় ড্যাফোডিল ইউনিভার্সিটি ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

সঙ্কটে থাকা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অভিভাবকদের শিক্ষা ঋণ সহায়তায় ব্র্যাক ব্যাংকের আগামী (স্টুডেন্ট ব্যাংকিং পরিসেবা) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে ৩ আগষ্ট ২০২২ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার মমিনুল হক মজুমদার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. নাদির বিন আলী। ব্র্যাক ব্যাংকের পক্ষে রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মহিউুল ইসলাম, রিটেউল ল্যান্ডিং এর মনিরুল ইসলাম রনি ও মহিলা ব্যাংকিং এর প্রধান মেহেরুবা রেজা উপস্থিত ছিলেন।

করোনা পরবর্তী বিশ্বজুরে আর্থিক সংকটের কালে শিক্ষাজীবন গতিশীল রাখতে শিক্ষার্থীদের শিক্ষাঋণ দেওয়ার এ কার্যক্রম হাতে নিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাল ইউনিভার্সিটি। ঋণসুবিধার পাশাপাশি শিক্ষাবৃত্তির দুয়ারও যথারীতি খোলা থাকছে শিক্ষার্থীদের জন্য। এই ঋণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের টিউশন ফি পরিশোধ করতে পারবেন। পরবর্তীতে বিভিন্ন মেয়াদী কিস্তিতে এই ঋণ পরিশোধ করা যাবে।

এই শিক্ষাঋণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে গতিশীল, প্রাণবন্ত ও দুঃশ্চিন্তামুক্ত করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে।

প্রতিষ্ঠার সময় থেকেই শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিসহ নানান সুযোগ-সুবিধা প্রদান করে আসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আগামীতে এই ধারা আরো বেগবান হবে বলে কর্র্তৃপক্ষ দৃঢ় আশাবাদী।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status