ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
১৯ দিন ধরে গৃহবধূ নিরুদ্দেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 6 August, 2022, 11:24 AM

১৯ দিন ধরে গৃহবধূ নিরুদ্দেশ

১৯ দিন ধরে গৃহবধূ নিরুদ্দেশ

নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার হাফসা (২১) নামে এক গৃহবধূ গত ১৯ দিন ধরে নিরুদ্দেশ রয়েছেন। এ ঘটনায় তার স্বামী কবির আলম লিটন মঙ্গলবার (২ অগস্ট) নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।


এই বিষয়ে কবির আলম বলেন, ১৭ জুলাই সকাল ৯টায় দোকানে যাওয়ার উদ্দেশে তিনি বাড়ি থেকে বের হোন। দুপুর ১২টার দিকে বাড়িতে এসে দেখেন, তার স্ত্রী বাড়িতে নেই। স্ত্রীকে বার বার ফোনে কল দিলেও রিসিভ হয়নি। এরপর শ্বশুরবাড়ি, আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি।


গত তিন মাস ধরে হাফসা শারীরিক এবং আট ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান কবির আলম। তাদের ১২ মাসের সন্তান রয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূর স্বামী কবির আলম থানায় একটি জিডি করেছেন। গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status