ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
প্রেমের টানে বরিশালে, ভারতীয় যুবকের প্রেমিকার পরিচয় মিলেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 5 August, 2022, 8:53 PM
সর্বশেষ আপডেট: Friday, 5 August, 2022, 9:03 PM

প্রেমের টানে বরিশালে, ভারতীয় যুবকের প্রেমিকার পরিচয় মিলেছে

প্রেমের টানে বরিশালে, ভারতীয় যুবকের প্রেমিকার পরিচয় মিলেছে

প্রেমের টানে রবিশালে এসে মারধরে শিকার হওয়া তামিলনাড়ুর প্রেমকান্ত এবার প্রেমিকার সঙ্গে দেখা করতে বরগুনার আলতলীতে অবস্থান নিয়েছেন। আজ শুক্রবার তিনি তালতলীতে এসেছেন। এর আগে ২৪ জুলাই দুপুরে তিনি বরিশালে আসেন।


বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে বরগুনায় এসে বিভিন্ন জায়গায় তার প্রেমিকাকে খুঁজতে থাকেন প্রেমকান্ত।


অবশেষে আজ দুপুরে তালতলীতে প্রেমিকার পরিবারের সাথে কথা বলতে তালতলীতে পৌঁছেছেন বলে পুলিশ নিশ্চিত করেছেন।  


প্রেমকান্তের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে তালতলী উপজেলার টিএন্ডটি রোডের বাসিন্দা ও বরিশাল সরকারি মহিলা কলেজে একাদ্বশ শ্রেণির  প্রথমবর্ষে পড়ুয়া এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এভাবে ফেসবুকে তিন বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক চলে। এক পর্যায়ে সুসম্পর্ক গড়ে উঠে দুই পরিবারের মধ্যে। ওই ছাত্রীরর পরামর্শেই বাংলাদেশে আসেন তামিলনাড়ুর প্রেমকান্ত।


প্রেমিক প্রেমকান্ত জানান, বরিশালে আসার পর ওই শহরের বসে দেখাও মেলে তার প্রেমিকার সঙ্গে। দেখা হওয়ার একদিন পর প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই তালতলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চয়ন হালদার নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ওই কলেজছাত্রীর। এর পরই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার প্রেমকান্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।


প্রেমকান্তের দাবি, ওই কলেজছাত্রীর পেমিক চয়ন হালদার তাকে মারধর করে। পরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে থাকতে হয়েছে তাকে।
 

প্রেমিক প্রেমকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো আবারো তার জীবনে ফিরে আসবেন তার ওই প্রেমিকা। তাই গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তালতলী আসেন। আজ শুক্রবার দুপুরে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলীর একটি রেস্টহাউজে অবস্থান করছেন তামিলনাড়ুর এই যুবক।


একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রেমকান্তের তালতলী অবস্থানের সংবাদ পেয়ে তার প্রেমিকের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছে।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোয়াত হোসেন তপু মুঠোফোন বলেন, শুনেছি তামিলনাড়ুর এক যুবক তার প্রেমিকার খোঁজে তালতলীতে অবস্থান করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status