ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মেসির জন্য যা করে বন্ধুত্বের নজির দেখালেন নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 August, 2022, 12:08 PM

মেসির জন্য যা করে বন্ধুত্বের নজির দেখালেন নেইমার

মেসির জন্য যা করে বন্ধুত্বের নজির দেখালেন নেইমার

ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে রবিবার দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল পিএসজি ও এফসি নতেঁ। ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্লুফিল্ড স্টেডিয়ামের সেই ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে পিএসজি।

জোড়া গোল করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। একটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, দুর্দান্ত খেলে হয়েছেন ম্যাচসেরাও। ম্যাচ শেষে মেসিকে নিয়ে কথা বলেছেন নেইমার।
 
রবিবারের ফাইনালে মেসির পারফরম্যান্স অসাধারণ, তাহলে কি নতুন মৌসুমে অন্য এক মেসিকে দেখা যাবে? জবাবে মেসির জন্য বন্ধুত্বের নজির দেখালেন নেইমার! বন্ধু মেসিকে খুশির বার্তা দিলেন! তিনি বলেন, ‘আমি মনে করি, লোকজন মেসিকে নিয়ে বেশি কথা বলে।

তারা জানে না প্রতিদিন কী ঘটছে, দলের ভেতরে কী হচ্ছে। মেসি তো মেসিই। সে মেসিই আছে, পরিবর্তন হয়নি। সে সব সময় পার্থক্য গড়ে দেবে। আশা করি, আমাদের তিনজনের সময়টা যেন ভালো কাটে। তিনজন বলতে আমি, লিও ও এমবাপ্পে। যদি আমরা ভালো থাকি, তাহলে নিশ্চিত পিএসজিও ভালো থাকবে। ’

নতেঁর বিপক্ষে দলীয় পারফরম্যান্সে খুশি নেইমার, ‘আমি সন্তুষ্ট, দারুণ একটি ম্যাচ ছিল আমাদের জন্য। জিততে শুরু করাটা গুরুত্বপূর্ণ। শিরোপা জয়ের মধ্য দিয়ে ম্যাচটি শেষ হলো। যা-ই হোক, জেতাটা দরকার।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status