ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বসুন্ধরা মাল্টি ট্রেডিং ও বসুন্ধরা রেডিমিক্স যুক্ত হলো এসএপি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 August, 2022, 10:56 PM

বসুন্ধরা মাল্টি ট্রেডিং ও বসুন্ধরা রেডিমিক্স যুক্ত হলো এসএপি

বসুন্ধরা মাল্টি ট্রেডিং ও বসুন্ধরা রেডিমিক্স যুক্ত হলো এসএপি

বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেড (বিএমটিএল)-এ সাফল্যের সাথে চালু হলো এসএপি (SAP) ব্যবস্থা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২-তে সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান কেক কেটে এই প্রকল্পের সফল বাস্তবায়ন (Go Live) উদযাপন করেন


একই সাথে বসুন্ধরা রেডিমিক্স এন্ড কন্সট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিআরএমসিআইএল)-তেও এসএপি (SAP) বাস্তবায়নের প্রকল্প উদ্ভোধন (Kick-off) করা হয়।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর্জা মুজাহিদুল ইসলাম (সিওও), মুহাম্মাদ কামরুল হাসান (সিএফও), দেলোয়ার হোসেন (সিএইচআরও), সিফাত জাহান নূর (সিআইও, বিজিআইটি), তৌফিক হাসান (এইচওডি, মার্কেটিং)  রাশিদুল হক (SAP প্রজেক্ট ম্যানেজার), বিজিআইটি-র নিজস্ব SAP কন্সালট্যান্ট  এবং প্রতিষ্ঠানদ্বয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ সামগ্রী বিশেষ করে উন্নত মানের পাথর এবং কয়লা আমদানি করে দেশব্যাপী বিস্তৃত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে ভোক্তার কাছে বসুন্ধরা মাল্টি ট্রেডিং আজ এক বিশাল আস্থা ও নির্ভরতার নাম। ক্ষুদ্র হতে বৃহৎ, ব্যক্তিগত হতে রাষ্ট্রীয় পর্যায়ের প্রায় সব মেগা প্রকল্পেই ব্যবহৃত হচ্ছে এই পাথর ও কয়লা। আবার, এই বছর ২০২২-এর জানুয়ারীতে বসুন্ধরা রেডিমিক্স পথচলা শুরু করে এরই মধ্যে উন্নত ও সঠিক মানের রেডিমিক্স কংক্রিট নিজস্ব ল্যাবে পরীক্ষা ও মান নিশ্চিত করে নিজস্ব পরিবহণ সেবার মাধ্যমে বিভিন্ন বৃহৎ স্থাপনার নির্মাণে সরবরাহ করে আসছে, যা ভোক্তা মনে খুবই ইতিবাচক সাড়া ফেলেছে। SAP ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে দুইটি প্রতিষ্ঠান তার সামগ্রিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছতা ও নিপুণতার সাথে করতে সক্ষম হবে, বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status