ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিল'র ফার্মেসী বিভাগের ফল, নবীন শিক্ষার্থীদের বরন এবং বিদায় অনুষ্ঠান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 2 August, 2022, 10:47 PM

ড্যাফোডিল'র ফার্মেসী বিভাগের ফল, নবীন শিক্ষার্থীদের বরন এবং বিদায় অনুষ্ঠান

ড্যাফোডিল'র ফার্মেসী বিভাগের ফল, নবীন শিক্ষার্থীদের বরন এবং বিদায় অনুষ্ঠান

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসী বিভাগের ফল ২০২২ সেমিস্টারের নবীন শিক্ষার্থাদের বরন এবং প্রাক্তন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন জানাতে ড্যাফোডিল স্মার্ট সিটিতে আজ ২ আগস্ট, ফার্মাসিয়া ক্লাবের সহযোগিতায় "ফ্রেশার'স রিসিপশন অ্যান্ড ফেয়ারওয়েল -২০২২" নামে একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা গয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনোভিয়া ফার্মা পিএলসি-এর চিফ অপারেটিং অফিসার মোঃ মুঈন উদ্দিন মজুমদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফ্যাকাল্টি অব অ্যালাইড হেলথ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ডঃ মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু এবং ফার্মেসী বিভাগের সহযোগী প্রধান ডাঃ শরিফা সুলতানা

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুঈন উদ্দিন মজুমদার বলেন, বাংলাদেশে প্রচুর পরিমাণে দক্ষত্যাসম্পন্ন ফার্মাসিস্ট দরকার এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে নিজের ক্যারিয়ার তৈরি করার যথেষ্ট সুযোগ রয়েছে। বর্তমানে ফার্মাসিস্টরা ঔষধ বন্টন ব্যবস্থা, গবেষনা, নিয়ন্ত্রন, উৎপাদন এবং মান নিয়ন্ত্রন কাজে বিশেষ ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন ফার্মাসিস্ট ছাড়া কোন স্বাস্থ্য ব্যবস্থা সঠিক ভাবে চলতে পারে না।

উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও গুনগত শিক্ষার মানই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সবার মাঝে সুপরিচিত করে তুলেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদাই শিক্ষার্থীদের লেখাপড়া ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সুবিধাদি সরবরাহ ও নিশ্চয়তা প্রদানে বদ্ধপরিকর। তাইতো একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের সময়ের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ‘একজন শিক্ষার্থী ঃ একটি কম্পিউটার’ কর্মসূচীর ন্যায় সাহসী পদক্ষেপ গ্রহন করেছে।

প্রফেসর ড. লুৎফর রহমান নবীন শিক্ষার্থীদের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে আরো বলেন, নিয়মানুবর্তীতা, সততা এবং গুনগত মান এই তিনটি প্রধান বিষয় একজন মানুষকে পরিপূর্ণ এবং সফল মানুষ হিসেবে  প্রতিষ্ঠিত করে । তিনি শিক্ষার্থীদের এ  তিনটি গুন অর্জনের পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সাফল্য কামনা করেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status