|
সেই মিরাকল শিশুর দেখাশোনা করবে বর্ষা
নতুন সময় ডেস্ক
|
![]() সেই মিরাকল শিশুর দেখাশোনা করবে বর্ষা শনিবার (৩০ জুলাই) রাজধানীর যমুনা ব্লকবাস্টারে ড্রিম ফর ডিজঅ্যাবিলিটি ফাউন্ডেশনের শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত ‘দিন: দ্য ডে’র বিশেষ শো-তে সাংবাদিকদের এমনটাই জানান বর্ষা। অভিনেত্রী বলেন, ‘সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় এক গর্ভবতী মায়ের পেট ফেটে বাচ্চা বের হয়ে যায়। এ খবর দেখে খুবই কষ্ট পেয়েছিলাম। মনে হচ্ছিল, বাচ্চাটি যেন আমারই। আমার যদি কোনোদিন মেয়ে হয় এমনি হবে।’ বর্ষা বলেন, ‘বিষয়টি দেখার পর ময়মনসিংহের জেলা প্রশাসকের ফোন নম্বরে যোগাযোগ করে বাচ্চাটি কেমন আছে, কোনো কিছু লাগবে কিনা তা জানতে চাই। তিনি জানান বাচ্চাটি ভালো আছে এবং বাচ্চাটির জন্য একটি ব্যাংক অ্যাকাউন্টও খুলেছেন। বাচ্চাটার ভালো চিকিৎসার জন্য তখন সহায়তা করি।’ সময় পেলেই বাচ্চাটিকে দেখতে যাবেন বর্ষা- এমনটা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘রাতে নিউজ দেখলাম ওকে ঢাকার আজিমপুরে নিয়ে আসছে। আমি সেখানে যাব, সেখানকার লোকজনের সঙ্গে কথা বলব। যতদিন আমি বর্ষা বেঁচে আছি, বাচ্চাটাকে দেখাশোনা করবো, দূর থেকেও হলেও।’ এবারই প্রথম নয় এর আগেও নিজ থেকে অনেক সামাজিক কাজ করেছেন বর্ষা। কিন্তু সেসব সবাইকে জানানো হয় না বলেও জানান অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের সহধর্মিনী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
