ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের যে ছবি আপনাকে কাঁদাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 August, 2022, 9:46 AM

ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের যে ছবি আপনাকে কাঁদাবে

ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ তরুণের যে ছবি আপনাকে কাঁদাবে

দল বেধে ছাত্র-শিক্ষকসহ ঘুরতে গিয়েছিলেন ১৮ জন। কিন্তু ট্রেন দুর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছে ১১ জন। গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ে এ ঘটনা ঘটে।


১৮ জনের একটি দল সেদিন সকালে মাইক্রোবাসে করে খৈয়াছড়া ঝর্ণা দেখতে বের হয়েছিলেন। সে সময় তারা সবাই একত্র হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে। যা দুর্ঘটনার পরই ভাইরাল হয়ে যায়।


ওই ছবিতে দেখা যায় সবাই উঠতি বয়সের তরুণ। এ ছবি দেখে যে কারো হৃদয় হু হু করে কেঁদে উঠবে। কে জানত ঝর্ণা দেখে তাদের আর ফেরা হবে না।  


জানা গেছে, তারা আমানবাজারের আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার নামে কোচিং সেন্টারে পড়তেন। সেখান থেকে শুক্রবার সকালে শিক্ষক ও ছাত্রসহ ১৮ জনের একটি দল মাইক্রোবাসে করে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে গেছিলেন। ফেরার পথে শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মীরসরাইয়েয়ের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ১১ জন প্রাণ হারায়।


এ দুর্ঘটনায় বেঁচে ফেরা হাটহাজারীর কলেজছাত্র তানভীর হাসান হৃদয় বলেন, গাড়িতে আমাদের কোচিংয়ের শিক্ষক জিসান, রিদোয়ান, রাকিব ও সজিব স্যার ছিলেন। আমরা চালকসহ ১৮ জন ছিলাম। আমি গাড়িতে ঘুমিয়ে ছিলাম। কখন দুর্ঘটনা হয়েছে তা আমরা বুঝতেই পারিনি। ঘটনার সময় আমি অজ্ঞান ছিলাম।্য

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status