ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
জিম্বাবুয়েতে আর খেলতে পারছেননা সোহান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 August, 2022, 9:14 AM

জিম্বাবুয়েতে আর খেলতে পারছেননা সোহান

জিম্বাবুয়েতে আর খেলতে পারছেননা সোহান

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক নুরুল হাসান সোহান আঙুলে চোট পেয়েছেন। নতুন নেতৃত্ব পাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সুস্থ হয়ে মাঠে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে। এজন্য শেষ টি-টোয়েন্টি ম্যাচ ও পুরো ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।


রোববার (৩১ জুলাই) রাতে সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হওয়ার বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সোহানের চোটের ধরণ নিয়ে জিম্বাবুয়েতে দলের সঙ্গে থাকা বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফা সানি বলেছেন, আমরা সোহানের আঙুলে একটি এক্স-রে করেছিলাম যাতে তর্জনীতে চির ধরা পড়ে। এ ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে। তাই তিনি আগামী মঙ্গলবারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকবেন।


রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের ব্যাটিংয়ের সময় পেসার হাসান মাহমুদের করা একটি বল গ্লাভস বন্দি করতে গিয়ে বাম তর্জনীতে চোট পান সোহান। পরে এক্সরেতে সেখানে চির ধরা পড়ে।


ফিল্ডিংয়ের চোট পাওয়া অধিনায়ক সোহনকে অবশ্য পরে আর ব্যাটিংয়ে নামতে হয়নি। মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৩৫ রানে আটকে দিয়ে লিটন দাসের অর্ধশত রানে ভর করে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ এ সমতায় আছে। আগামী মঙ্গলবার অলিখিত ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।


টি-টোয়েন্টি সিরিজ শেষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই টাইগারদের। ৫, ৮ ও ১০ আগস্ট হারারেতেই হবে এই তিন ওয়ানডে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status