ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাগমারায় দলিল লেখক সমিতির নেতৃত্বে আবারো অহিদুল ও শামীম মীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 31 July, 2022, 1:13 PM

বাগমারায় দলিল লেখক সমিতির নেতৃত্বে আবারো অহিদুল ও শামীম মীর

বাগমারায় দলিল লেখক সমিতির নেতৃত্বে আবারো অহিদুল ও শামীম মীর

রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতিরি নির্বাচনে আবারো অহিদুল ইসলাম সভাপতি, আসাদুল ইসলাম শামীম মীর সাধারণ সম্পাদক ও ইদ্রিস আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল সকালে আনুষ্ঠানিক ভাবে ১৩ সদস্যের এই কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটির উল্লেখযোগ্যরা হলেন সহসভাপতি আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক নাজমুল হক, সহ সম্পাদক রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী, সদস্য নইমুদ্দিন, আফজাল হোসেন, আমজাদ হোসেন, শাহীনুর রহমান, মকলেছুর রহমান ও জাহাঙ্গীর আলম সাঁই।

কমিটি ঘোষণা কালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব, রাজশাহী সদর ও জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মহিদুল হক।

এসময় সমিতির সদস্য ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামি পাঁচ বছর এই কমিটি দায়িত্ব পালন করবে। এর আগের মেয়াদেও এই কমিটি দায়িত্ব পালন করেছে।

নব নির্বাচিতরা জানান, দলিল লেখকদের নিয়ে তাঁদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status