ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আসছে ‘পদ্মা সেতু'র সিক্যুয়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 31 July, 2022, 1:09 PM
সর্বশেষ আপডেট: Sunday, 31 July, 2022, 1:39 PM

আসছে ‘পদ্মা সেতু'র সিক্যুয়াল

আসছে ‘পদ্মা সেতু'র সিক্যুয়াল

সিনেমাপ্রেমীদের মনে সাড়া জাগিয়েছে  বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ও আলী আজাদ পরিচালিত ‘পদ্মা সেতু’। সিনেমাটি ঘিরে যখন চারদিকে আগ্রহ-কৌত‚হল তখন এলো দারুণ খবর। সিনেমাটি মুক্তির আগেই তার সিক্যুয়াল নির্মাণ হচ্ছে!

 প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, ‘পদ্মা সেতু’র একসঙ্গে দুই কিস্তি নির্মিত হচ্ছে। হলিউড কিংবা বলিউডে এমন চর্চা থাকলেও বাংলাদেশে এটা একটা নতুন ট্রেন্ড। দুই পর্বের পরিকল্পনা নিয়েই স্ক্রিপ্ট লেখা হয়েছিল। একটি বিশেষ কারণে এক পর্বতেই সীমাবদ্ধ থেকে শুটিংয়ের পরিকল্পনা করি।

পদ্মা সেতু’ সিনেমাটি দৃশ্যধারণ ও সম্পাদনা শেষে জমা পড়েছিল সেন্সর বোর্ডে। কিন্তু পদ্মা সেতু নিয়ে ভুল তথ্য পরিবেশনের অভিযোগে মিলল না কাঙ্ক্ষিত ছাড়পত্র।

শুনেছি ‘পদ্মা সেতু’ সিনেমায় ব্যাপারে বেশ কিছু ‘অবজারভেশন’ রয়েছে সেন্সর বোর্ডের।  অফিসিয়ালি আমার হাতে এখনও কোনো কাগজ আসেনি। তেমন কোনো দিক নির্দেশনা এলে অবশ্যই সেটা মেনে আবেদন করা হবে। আমরা সেন্সর বোর্ডকে সম্মান জানাই। তাদের মূল্যায়নের প্রতি আমাদের আস্থা আছে।
 ‘
বর্তমানে সেতু বিভাগের তথ্য এবং নির্দেশনা নিয়ে পদ্মা সেতু এলাকায় সিনেমাটির দ্বিতীয় পর্বের শুটিং চলছে। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জামিউর রহমান লেমন। আশা করছি দুটি পর্বই দর্শকদের কাছে সমভাবে উপভোগ্যের হবে।

সিনেমাটি দুটি পর্বে বিভক্ত হলেও প্রতিটি পর্বে রয়েছে একটি পূর্ণাঙ্গ গল্পের আবহ। দুটি পর্বে গল্পের প্লট এক হলেও দর্শক দুই পর্বে দুই ধরনের আমেজ পাবেন। পাশাপাশি দ্বিতীয় পর্ব বা সিক্যুয়ালের নামেও কিছুটা ভিন্নতা থাকবে।

‘বাংলা টকিজ’র ব্যানারে নির্মিত পদ্মা সেতু সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক আলী আজাদ নিজেই। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। এছাড়া রয়েছেন রায়হান মুজিব, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, শান্তা পালসহ অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status