|
বৌদি ক্যান্টিনের পর এবার ভাতের হোটেল! অভিনয় ছেড়ে কি খুন্তি ধরলেন শুভশ্রী?
নতুন সময় ডেস্ক
|
|
বৌদি ক্যান্টিনের পর এবার ভাতের হোটেল! অভিনয় ছেড়ে কি খুন্তি ধরলেন শুভশ্রী? প্রথমে ক্যান্টিন আর এবার ভাতের হোটেল! শুভশ্রী কি অভিনয় ছেড়ে পাকাপাকি ভাবে রাঁধুনির কাজ নিলেন নাকি? উত্তর না, আবার হ্যাঁ ও। আসলে ক্যান্টিনের জন্য যেমন রান্নার অভিনয় করেছিলেন, এবারেও ঠিক সেটাই করতে চলেছেন শুভশ্রী। ![]() বৌদি ক্যান্টিনের পর এবার ভাতের হোটেল! অভিনয় ছেড়ে কি খুন্তি ধরলেন শুভশ্রী? কল্লোল লাহিড়ীর অত্যন্ত জনপ্রিয় উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে এবার পর্দায় আনতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। পূর্ববঙ্গের মেয়ে ইন্দুবালা পরে চলে আসেন এপারে। সন্তানদের মুখ চেয়ে ওই সময়ে স্বাবলম্বী হয়েছিলেন তিনি। তাঁর ভাতের হোটেলের সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। রন্ধন পটীয়সী ইন্দুবালা হয়ে উঠতে কোনো খামতি রাখছেন না শুভশ্রী। ‘পরিণীতা’র আগে যেমন সোহিনী সেনগুপ্তর কাছে অভিনয়ের মহড়া নিয়েছিলেন, তেমনি ‘ইন্দুবালা ভাতের হোটেল’ এও যাতে অভিনয়ে কোনো ত্রুটি না থাকে সে জন্য এবারেও সোহিনীই ভরসা শুভশ্রীর। পরিচালক দেবালয় সংবাদ মাধ্যমকে জানান, ইন্দুবালার ১৬ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। ১৬ বছরের ইন্দুবালার চরিত্রে দেখা যাবে পারিজাত চৌধুরীকে। আর শুভশ্রী অভিনয় করবেন ২৫ থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত। ওয়েব সিরিজটি হবে আটটি পর্বে। প্রযোজনায় এসভিএফ। এপার বাংলা আর ওপার বাংলা মিলিয়ে হবে সিরিজের শুটিং। বেশিরভাগ অংশের শুটিং হবে কলকাতায়। তারপর বাংলাদেশেও কিছুটা শুটিং হবে বলে খবর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
