ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ, আপনি কি পেলেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 31 July, 2022, 10:59 AM

ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ, আপনি কি পেলেন?

ছবিতে লেখা ইংরেজি শব্দটি খুঁজে পায়নি কেউ, আপনি কি পেলেন?

নেটদুনিয়ায় নিত্যনতুন অপটিক্যাল ইল্যুশনের ছবি ভাইরাল হচ্ছে। আর তাতেই নেটিজেনরা পরখ করে নেন তাদের বুদ্ধির দৌড়। আজকের বিশেষ ছবিটি তেমনি একটি ছবি।

অপটিক্যাল ইল্যুশনের এই ছবিটি তৈরি করা হয়েছে মানুষের বুদ্ধির দৌড় জানার জন্য। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই ছবিটি দিয়ে আপনিও চাইলে নিজেকে যাচাই করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই ছবির মাধ্যমে জানা যেতে পারে মানুষের বুদ্ধি বা আইকিউ সম্পর্কে অনেক অজানা তথ্য। কারণ এই একটি ছবিতে আপনি শুধু একটি সাদা কালোর মুখায়বই খুঁজে পাবেন না, সেই সঙ্গে পাবেন একটি ইংরেজি শব্দও।

এর জন্য অবশ্য আপনার দৃষ্টিশক্তির সঙ্গে মস্তিষ্কের প্রখরতাও বেশ জরুরি। নেটিজেনরা বুদ্ধির এই খেলাটি বেশ পছন্দ করেছেন। নিজেরা সমাধান করে পরিচিতদের কাছেও ছবিটি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়!

ছবিতে সাদাকালোর মুখায়বের বিভিন্ন অংশের মধ্যে ফুটে উঠেছে এক একটি ইংরেজি বর্ণ। বর্ণগুলো খুঁজে না পেলে এই ছবির সমাধানের সঙ্গে আপনার উত্তরটি ঝালাই করে নিতে পারেন।

ছবিতে নাকের অবয়বে ইংরেজি বর্ণ এল, ঠোঁটের ওপরের অংশে আই, ঠোঁটের অংশে এ এবং গলার অংশ দিয়ে ইংরেজি বর্ণ আর বর্ণটিকে সুন্দর ও নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছে।

এই চারটি ইংরেজি বর্ণকে একসঙ্গে করলে যে ইংরেজি শব্দটি আমরা খুঁজে পাই তা হলো লাইয়ার। যার বাংলা অর্থ দাঁড়ায় মিথ্যাবাদী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status