ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
মালদ্বীপকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 July, 2022, 12:16 AM

মালদ্বীপকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

মালদ্বীপকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে মালদ্বীপকে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ পৌঁছে গেছে ফাইনালের কাছাকাছি। এর আগে শ্রীলঙ্কা, ভারতকে হারায় বাংলাদেশ। আজ তাদের টানা তৃতীয় জয়। শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে আগামী ২ আগস্ট।

শুক্রবার রাতে ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে মিরাজুল-রফিকুলরা একচেটিয়া প্রাধান্য নিয়ে খেলেছে। আর এতেই হার মেনেছে মালদ্বীপ। চার গোলের তিনটিই করেন মিরাজুল ইসলাম।

এবার অপেক্ষা নেপাল ও ভারতের বাকি দুই ম্যাচের।

শুক্রবার খেলার শুরুর ২০ মিনিটে প্রথম গোল, ২২ মিনিটে দ্বিতীয় গোল, ৩২ মিনিটে তৃতীয় গোল এবং ৪২ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশ। বিপরীতে ৫৩ মিনিটে গিয়ে জাফরের গোলে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করে মালদ্বীপ।

বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০, পরের ম্যাচে ভারতকে ২-১, ঠিক পরের ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status