ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
মহাকাশ থেকে দেখা যায় পৃথিবীর এই ৫টি স্থান, যা আপনি জানতেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 29 July, 2022, 12:15 PM

চীনের প্রাচীর

চীনের প্রাচীর

পৃথিবী থেকে মহাকাশ শত শত কিলোমিটার দূরে, কিন্তু এরপরও সেখান থেকে পৃথিবীর অনেক জায়গা স্পষ্ট দেখা যায়। জানলে অবাক হতে হয় যে এই জায়গাগুলি দুবাই, চীন এবং আমেরিকার পশ্চিমাঞ্চলে রয়েছে। এই স্থানগুলি ছাড়াও কিছু হাইওয়েও এত উচ্চতা থেকে দেখা যায় যা ভাবনার বাইরে।

 তাহলে জেনে নেওয়া যাক মহাকাশ থেকে পৃথিবীর কোন কোন স্থানগুলোকে দেখা যায়।

পৃথিবী এবং মহাকাশের (Space) সীমানাকে বলা হয় কারম্যান লাইন। এই রেখাটি পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত। এই উচ্চতা থেকে পৃথিবীর (Earth) অনেক জায়গা দেখা যায়। এখান থেকে যে কোনো দৃশ্য দেখতে পারা যে কোনো কারোর কাছেই স্বপ্ন পূরণের মতো।

বিংহাম কপার মাইন

বিংহাম কপার মাইন


বিংহাম কপার মাইন বা বিংহাম ক্যানিয়ন মাইন সল্ট লেক সিটি থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে। মহাকাশচারীরাও এটি দেখেছেন বলে দাবি করেছেন। এই খনিটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট খনি বলে মনে করা হয়। এখানে তামা উৎপাদিত হয়।

চীনের থ্রি গর্জেস ড্যাম

চীনের থ্রি গর্জেস ড্যাম

 
মহাকাশ থেকে চীনের থ্রি গর্জেস ড্যাম পরিষ্কারভাবে দেখা যায়। এটি বিশ্বের বৃহত্তম বাঁধ এবং এটি তৈরি করতে ২.৫ লক্ষ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। এই বাঁধটি চীনের ইয়াংজি নদীর উপর নির্মিত, যা বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী হিসাবে বিবেচিত হয়।

দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা

দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা


দুবাইয়ের বিখ্যাত পাম জুমেইরা মহাকাশ থেকেও দেখা যায়। দুবাই তার অবকাঠামোর জন্য পরিচিত। গাছের আকৃতির পাম জুমেইরাহ দ্বীপটি একটি হোটেল, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং আপমার্কেট গ্লোবাল রেস্তোরাঁর জন্য বিখ্যাত।

চীনের প্রাচীর

চীনের প্রাচীর


এ ছাড়া পরিস্থিতি ও আলোর সাপোর্ট পেলে মহাকাশ থেকেও পৃথিবীর অনেক মহাসড়ক দেখা যেতে পারে বলে জানা গেছে। জেনে অবাক হবেন যে চীনের বিখ্যাত প্রাচীর মহাকাশ থেকে দেখা যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status