ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
সাংবাদিককে গালি দিয়ে ওএসডি হলেন সেই ইউএনও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 July, 2022, 3:40 PM

সাংবাদিককে গালি দিয়ে ওএসডি হলেন সেই ইউএনও

সাংবাদিককে গালি দিয়ে ওএসডি হলেন সেই ইউএনও

কক্সবাজারে সাংবাদিককে গালি দেওয়া টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সারকে ওএসডি করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। এরপর ওই দিন রাতেই ইউএনও মোহাম্মদ কায়সার এই নিউজ করায় ওই অনলাইন পোর্টালের কক্সবাজার প্রতিনিধিকে ফোন করে অকথ্য গালিগালাজ করেন। যদিও পরের দিন শুক্রবার ওই প্রতিনিদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান ইউএনও।

এদিকে এ ঘটনায় রোববার (২৪ ‍জুলাই) উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, ইউএনও মোহাম্মদ কায়সারের ভাষা মাস্তানদের চেয়েও খারাপ। এটা কোনো ভাষা হতে পারে না। এ সময় ওই ইউএনওকে ‘রং হেডেড’ বলে মন্তব্য করেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status