ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী: নূতন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 25 July, 2022, 1:36 PM

শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী: নূতন

শাবনূর সবচেয়ে চালাক অভিনেত্রী: নূতন

ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় নায়িকা ফারহানা আমিন রত্না, তবে নূতন নামেই সর্বাধিক পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী।

সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করলেন নূতন।

‘স্ত্রীর পাওনা’খ্যাত অভিনেত্রীর মতে, শাবনূর সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। শাবনূরকে নিয়ে আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।

তার সঙ্গে ববিতা ও শাবনূর দাঁড়িয়ে এমন একটি পুরনো ছবি পোস্ট করে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন নূতন।

শাবনূরের প্রশংসায় নূতন লিখেছেন, ‘শাবনূর আমার দেখা সবচেয়ে মেধাবী ও চালাক অভিনেত্রী। সে জানত কাকে কতটা সম্মান দিতে হয়। মানুষের মন বা মেজাজ বুঝার একটা গুণ তার আল্লাহ প্রদত্ত ছিল। অসম্ভব গুণী অভিনেত্রী; তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সহশিল্পীদের সঙ্গে মজা করে তাদের অন্যমনষ্ক করে রাখত আর নিজে সিরিয়াস থাকত। সে যে সবসময় সিরিয়াস, তা সহজে বুঝতে দিত না।’

খুব সহজে সিনেমায় নিজের চরিত্রটিকে আত্মস্থ করতে পারত শাবনূরএমন ভাষ্য নূতনের।

তিনি লিখেছেন, স্ক্রিপ্ট হাতে নিলেই শাবনূরের মধ্যে চরিত্র লালন করার একটা অস্বাভাবিক গুণ ছিল। তার হাত, পা, চোখ, শাবানা আপার মতো সমানতালে অভিনয় করত।’

শাবনূরের মতো গুণী অভিনেত্রীকে যথাযথ ব্যবহার করা হয়নি মন্তব্য তার। এ নিয়ে আক্ষেপ ঝরল নূতনের সেই পোস্টে।

নূতন বলেছেন, ‘শাবনূরকে নিয়ে চর্চা করলে বাংলাদেশ যুগান্তকারী একজন অভিনেত্রী পেত। এক শাবনুর দিয়েই বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করা সম্ভব ছিল। তার শুরুটা যেমন ছিল, শেষটা তেমন হয়নি।’

পোস্টের শেষে নূতন লিখেছেন, ‘শাবনূর প্রথমে আমার সামনে আসত না ভয়ে। কথাও বলত না, তাকিয়ে থাকত। তবে পরে আমার জুনিয়র বন্ধুতে রূপান্তরিত হয়। অনেক বেশি আদরের আমার।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status