|
স্যামসাংয়ের বিরুদ্ধে মহানবীকে অবমাননার অভিযোগ
নতুন সময় ডেস্ক
|
|
স্যামসাংয়ের বিরুদ্ধে মহানবীকে অবমাননার অভিযোগ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে’র খবরে জানা যায়, করাচীর এক শপিং মলের বাইরে স্যামসাংয়ের স্থাপিত একটি ডিভাইস থেকে হজরত মুহাম্মদ (স:)’কে নিয়ে বিতর্কিত মন্তব্য ভেসে ওঠার অভিযোগ ওঠে। তাতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে শহরটির বাসিন্দারা। প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন বহু মানুষ। ভেঙে ফেলা হয় মুঠো ফোন নির্মাতা সংস্থাটির বিলবোর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়। বিক্ষোভের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শপিং মল থেকে ওয়াই-ফাই ডিভাইসটি সরিয়ে ফেলে পুলিশ। করাচী পুলিশের সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা জানান, ইতোমধ্যে স্যামসাংয়ের ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিভাইসটি ইন্সটল করার জন্য কে বা কারা দায়ী তা উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করে বিবৃতি প্রকাশ করে স্যামসাং কর্তৃপক্ষ। টুইটারে প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানায়, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাদের উদ্দেশ্য নয়। এক্ষেত্রে সর্বদা নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, ‘‘প্রতিটি ধর্মকেই আমরা সমান ভাবে সম্মান করি। একইভাবে ইসলাম ধর্মকেও সম্মান করি।’’ ঘটনা উদঘাটনে সংস্থাটিও একটি তদন্ত শুরু করেছে বলে জানা যায় বিবৃতিতে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
