|
৪৮ বছর আগে কেমন ছিল বিল গেটসের বায়োডাটা?
নতুন সময় ডেস্ক
|
|
৪৮ বছর আগে কেমন ছিল বিল গেটসের বায়োডাটা? শুক্রবার (১ জুলাই) নিজের লিংকডইন প্রোফাইলে হার্ভার্ড কলেজে থাকাকালীন বায়োডাটা শেয়ার করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা উইলিয়াম হেনরি গেটস ওরফে বিল গেটস। ![]() ৪৮ বছর আগে কেমন ছিল বিল গেটসের বায়োডাটা? তার ক্যাপশন, আপনি সাম্প্রতিক স্নাতক বা কলেজ ড্রপআউট যা-ই হোন না কেন, আমি নিশ্চিত, আপনার জীবনবৃত্তান্ত আমার ৪৮ বছর আগেরটার চেয়ে ভালো দেখাচ্ছে। মাইক্রোসফটের সাবেক প্রধানের পুরোনো বায়োডাটায় উল্লেখ করা হয়েছে, তিনি অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক্সসহ আরও অনেক বিষয়ে কোর্স করেছেন। বিল গেটসের ওই বায়োডাটা একেবারে ঠিকঠাক ছিল উল্লেখ করে অনেক অনুসারীই তাকে এটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, ৪৮ বছরের পুরানো জীবনবৃত্তান্ত বিবেচনা করলে এটি এখনো দুর্দান্ত! ![]() ৪৮ বছর আগে কেমন ছিল বিল গেটসের বায়োডাটা? আরেকজনের মন্তব্য, শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। এক পৃষ্ঠায় চমৎকার জীবনবৃত্তান্ত। আমাদের সবার উচিত অতীতের জীবনবৃত্তান্তের অনুলিপি রেখে দেওয়া, যেন তা ফিরে দেখা যায়। কখনো কখনো আমরা ভুলে যাই যে, জীবনে কতটা অর্জন করেছি। সূত্র: এনডিটিভি |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
