ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ইউসিবি'র আয়োজনে এসইআইপি প্রকল্পের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 6:18 PM

ইউসিবি'র আয়োজনে এসইআইপি প্রকল্পের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

ইউসিবি'র আয়োজনে এসইআইপি প্রকল্পের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

এসইআইপি প্রকল্পের অধীনে এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী যশোরে গত ২৭ জুন, শেষ হয়েছে।

প্রশিক্ষণ, উপস্থাপনা এবং বিভিন্ন মূল্যায়নের মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সফল অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মোঃ শাহ আলম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি।

অনুষ্ঠানে ইউসিবি এর পক্ষে এসভিপি ও এসএমই বিভাগ প্রধান মোঃ মহসিনুর রহমান; ইউসিবির খুলনা ও ফরিদপুর অঞ্চলের প্রধান ফকির আকতারুল আলম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে জনাব মোঃ আরিফুজ্জামান, অতিরিক্ত পরিচালক, এসএমইএসপিডি, বাংলাদেশ ব্যাংক; জনাব মোহাম্মদ জাহিদ ইকবাল, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক উপস্থিত ছিলেন।

বিশ্ব এসএমই দিবস ২০২২ উদযাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status