ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বন্যার্তদের পাশে দাঁড়াতে আয়োজিত হচ্ছে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 June, 2022, 4:47 PM

বন্যার্তদের পাশে দাঁড়াতে আয়োজিত হচ্ছে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’

বন্যার্তদের পাশে দাঁড়াতে আয়োজিত হচ্ছে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’

দেশের ৮ জন জনপ্রিয় সঙ্গীত তারকার অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পপ ও হিপহপ ইভেন্ট ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’। ইভেন্টে মঞ্চ মাতাতে আসছেন সঙ্গীত তারকা মিলা, হৃদয় খান, জালালি সেট, জেফার, ইমরান মাহমুদুল, তাশফি, মিথুন চক্র এবং ব্ল্যাক জ্যাং।

এটি একটি চ্যারিটি ইভেন্ট এবং এর থেকে আয়কৃত অর্থ সিলেটের বন্যা কবলিতদের সাহায্যে ব্যয় করা হবে।

আগামী শুক্রবার ১ জুলাই, বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত আইসিসিবি’র ৪ নং হলে অনুষ্ঠিত হবে দ্য হাইপ ফেস্টিভ্যাল। শিল্পীদের জনপ্রিয় কিছু গান দিয়ে ইভেন্টের লাইন-আপ সাজানো হয়েছে।

ইভেন্টে আরও পারফর্ম করবেন আন্তর্জাতিক সঙ্গীত তারকা ও দেশের জনপ্রিয় শিল্পী মুজা, অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং ডিজে সনিকা। ইভেন্টের অন্যতম মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এই আইকনিক পপস্টার-কে ‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর মঞ্চে ‘জেনেসিস পপ আইকন’ অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে।

‘দ্য হাইপ ফেস্টিভ্যাল’-এর টাইটেল স্পন্সর ‘দারাজ বিডি’ এবং আয়োজক ‘ফুল সার্কেল ক্রিয়েটিভ লিমিটেড’। অনলাইনের মাধ্যমে অথবা ইভেন্টে উপস্থিত হয়ে ইভেন্টের টিকেট সংগ্রহ করা যাবে।

অনলাইনে টিকেট সংগ্রহসহ বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status