ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
নয়জন স্ত্রী নিয়ে একসঙ্গে সংসার, অশান্তি এড়াতে যা করেন স্বামী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 28 June, 2022, 10:15 AM

নয়জন স্ত্রী নিয়ে একসঙ্গে সংসার, অশান্তি এড়াতে যা করেন স্বামী

নয়জন স্ত্রী নিয়ে একসঙ্গে সংসার, অশান্তি এড়াতে যা করেন স্বামী

ব্রাজিলের বাসিন্দা আর্থার উরসো। সম্প্রতি স্ত্রীয়ের উপহারে তিনি খরচ করেছেন প্রায় ৯ হাজার পাউন্ড। যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১০ লাখ টাকা। ভারতে ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করা হয়।

কিন্তু ব্রাজিলে ভালোবাসার এই দিনটি উদ্‌যাপন করা হয় ১২ জুন। ভালোবাসা উদ্‌যাপনের দিনে সবাইকে প্রিয়জনকে কিছু না কিছু উপহার দিয়েই থাকেন। তাই বলে ১০ লাখ ২৮ হাজার টাকা! আসলে আর্থারের একজন সঙ্গী নয়। তার জীবনসঙ্গিনীর সংখ্যা নয়জন।

সদ্য এক জনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় আর্থার এখন একসঙ্গে আট জন নারীর স্বামী। প্রেম বেঁধে রাখার নয়, বরং তা বেশি করে বিলিয়ে দেওয়ার। এমন ভাবনা থেকেই বহুপ্রেমে বিশ্বাসী আর্থার পর পর নয়জন প্রেমিকাকেই বিয়ে করে নেন। সবচেয়ে মজার ব্যাপার আর্থারের স্ত্রীয়েরাও স্বামীর ‘আদর্শ’কে সম্মান জানাতে সতীনদের সঙ্গে ঘর করতে সম্মত হয়েছেন।

আর্থার জানিয়েছেন, তিনি তার সব স্ত্রীকেই সমান ভালোবাসেন। উপহার দেওয়ার ক্ষেত্রেও সবাইকে সমান ভাবেই ভাগ করে দেন। যাতে পরস্পরের সঙ্গে ঝগড়া না বাঁধে তার জন্য সব সময় একই রঙের পোশাক কিনে দেন। সেই রীতি বজায় রাখতে গিয়েই সম্প্রতি প্রায় সাড়ে ১০ লাখ টাকা গচ্ছা গিয়েছে তার!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status