ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
৩৫ বছরে ১৪০ কিস্তিতে শোধ হবে পদ্মা সেতুর ঋণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 27 June, 2022, 7:57 PM
সর্বশেষ আপডেট: Monday, 27 June, 2022, 8:03 PM

৩৫ বছরে ১৪০ কিস্তিতে শোধ হবে পদ্মা সেতুর ঋণ

৩৫ বছরে ১৪০ কিস্তিতে শোধ হবে পদ্মা সেতুর ঋণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় সংসদে জানিয়েছেন, পদ্মা সেতুর আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ শোধ করবে সেতু কর্তৃপক্ষ।  

সোমবার জাতীয় সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে সরকারি দলের সদস্য খ. মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে সোমবার বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সংরক্ষিত আসনের মমতা হেনা লাভলীর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ হিসেবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণে ব্যয় হওয়া অর্থ উঠে আসবে।

জাতীয় পার্টির রুস্তুম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন সংসদে জানান, রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি ব্যয় ২ দশমিক ৪৩ টাকা এবং আয় শূন্য দশমিক ৬২ টাকা। অপরদিকে মালামাল বহনে প্রতি কিলোমিটারে টন প্রতি খরচ ৮ দশমিক ৯৪ টাকা এবং আয় হয়েছে ৩ দশমিক ১৮টাকা।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ২০১৮-১৮ অর্থ বছরে তৈরি রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে আয়-ব্যয়ের এ তথ্য তুলে ধরেন। একই প্রশ্নের জবাবে মন্ত্রী রেলওয়ের গত ৫ বছরের (২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থবছর) রেলের আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রীর দেওয়া তথ্যমতে ৫ বছরে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী এবং ২ কোটি ৮ লাখ ১৩ হাজার টন মালামাল বহন করেছে। এ সময়ে রেলের আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা।

মন্ত্রী বলেন, দেশের সবচেয়ে বড় গণপরিবহন রেলওয়ে নিরাপদ ও আরামদায়ক বাহন হওয়ায় যাত্রী পরিবহন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status