ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পদ্মা সেতু চালুর প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 27 June, 2022, 12:51 PM

পদ্মা সেতু চালুর প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতু চালুর প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

পদ্মা সেতু চালুর পর গত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় করা হয়েছে।  

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) সূত্রে এসব তথ্য জানা যায়।

বাসেক সূত্র জানায়, রবিবার (২৬ জুন) ভোর থেকে সোমবার (২৭ জুন) ভোর পর্যন্ত সেতু দিয়ে মোট গাড়ি পারাপার হয়েছে ৫১ হাজার ৩১৬টি এবং একই সময়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

গত ২৪ ঘণ্টায় মাওয়া-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৬ হাজার ৫৮৯টি গাড়ি এবং এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯শ’ টাকা।

একই সময়ে জাজিরা-প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে ২৪ হাজার ৭২৭টি গাড়ি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪শ’ টাকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status