|
বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রেমিকা মিম গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যার ঘটনায় প্রেমিকা মিম গ্রেপ্তার শুক্রবার সকালে নড়াইল জেলার মাসুমদিয়া এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিম নড়াইল জেলার কালিপুর উপজেলার বাবুপুর গ্রামের মো. আবুল কালাম আজাদের মেয়ে। মিমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরসিৎ মণ্ডল। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরসিৎ বলেন, প্রমিজ নাগের আত্মহত্যার সংবাদ শুনে মিম নড়াইল পালিয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে আত্মহত্যার সংবাদ প্রচার হওয়ার পর বাড়ি থেকে মাসুমদিয়া এলাকায় নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকে সে। ওই ছাত্রের আত্মহত্যার বিষয়টি আলোচনায় এলে র্যাব ৬-এর একটি দল পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে। একপর্যায়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে র্যাব তাকে মাসুমদিয়া থেকে গ্রেপ্তার করে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
