|
স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু
নতুন সময় ডেস্ক
|
|
স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু গুগল আর্থে ৩৬০ ডিগ্রি ভিউতে দেখা যাচ্ছে পদ্মা সেতু। এর সঙ্গে যুক্ত করা হয়েছে সেতু সম্পর্কে উইকিপিডিয়ার তথ্য। এতে যে ছবি দেখানো হয়েছে, তা ২০২১ সালের ৪ মে তোলা। ![]() স্যাটেলাইট ও গুগল আর্থে যেমন দেখায় পদ্মা সেতু আগে যখন সেতুর অবকাঠামো ছিল না, তখন শুধু দুই প্রান্তের ঘাট পর্যন্ত সড়ক দেখা যেতো। এখন সেতু দুই পাড়ের সড়ককে সংযুক্ত করেছে। ম্যাপেও তা দেখাচ্ছে। শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে টোলপ্লাজার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে টোল দিয়ে মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমেই খুলে যায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা যোগাযোগের সড়ক পথের দ্বার। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক ১২ দশমিক ১১৭ কিলোমিটার। ভায়াডাক্ট ৩ দশমিক ১৪৮ কিলোমিটার (সড়ক) এবং ৫৩২ মিটার (রেল)। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
