|
খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রমাণ মেলেনি
নতুন সময় ডেস্ক
|
![]() খালেদা জিয়া পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রমাণ মেলেনি ২০০১ সালের ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের তথ্য ও ভিডিও প্রমাণ পাওয়া গেছে। যদিও বেগম জিয়াই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন- এমন বক্তব্যে অনড় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবের কাছে জানতে চাই বেগম জিয়া কবে কখন কোথায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নব আবিষ্কৃত সেই ভিত্তিপ্রস্তরের ছবিটাও দেখতে চাই। ওবায়দুল কাদেরের চ্যালেঞ্জের পরও সর্বশেষ পর্যন্তও তার বক্তব্যে অনড় ছিলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, আপনারা যদি ইতিহাস দেখেন, দেখবেন যে আমি যে কথাটা বলেছি সেটা সত্য কথা। কবে, কখন, কোথায় বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বিষয়টি নিশ্চিতের জন্য বিভিন্ন নথি, ওই সময়ের পত্র-পত্রিকা থেকে জানার চেষ্টা করা হয় বিভিন্ন সংবাদ মাধমের তরফে। কিন্তু বেগম জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপনের কোনো তথ্য মেলেনি। বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হয় ওই সময়ের যোগাযোগমন্ত্রী বিএনপির ব্যারিস্টার নাজমুল হুদার সঙ্গে। তিনিও জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন করেননি বেগম জিয়া। তিনি জানান, ভিত্তিপ্রস্তর স্থাপন যখন আনুষ্ঠানিকতার মধ্যে আসেনি, আমার প্রস্তুতি ছিল কিন্তু আমি সেটা আনুষ্ঠানিকভাবে শেষ করতে পারিনি। তথ্যপ্রমাণ বলছে, ২০০১ সালের ৪ জুলাই তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেসময় গণমাধ্যমে ছবিসহ ছাপানো হয় সেখবর। এমনকি টেলিভিশনগুলো ভিত্তিপ্রস্তর স্থাপনের নামফলকের ভিডিও প্রচার করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ঝুট বাণিজ্য নিয়ে দ্বন্দ্বে গাজীপুরে ছাত্রদল নেতার ওপর হামলা, হাসপাতালে চিকিৎসাধীন
সোনারগাঁওয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ,দেড় ঘন্টা পর আসলো নতুন প্রশ্ন
আজ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু
গোমস্তাপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: বোন ও ভাগ্নেদের ওপর মামাদের বর্বরোচিত হামলা, আহত ৬
