ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
স্বামীর সঙ্গে বাজারে গিয়ে হঠাৎ পুরোনো প্রেমিককে দেখে পালালেন স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 25 June, 2022, 12:58 PM

স্বামীর সঙ্গে বাজারে গিয়ে হঠাৎ পুরোনো প্রেমিককে দেখে পালালেন স্ত্রী

স্বামীর সঙ্গে বাজারে গিয়ে হঠাৎ পুরোনো প্রেমিককে দেখে পালালেন স্ত্রী

বিয়ের সপ্তাহখানের পর স্বামীর সঙ্গে বাজারে গিয়েছিলেন নববধূ। সেখানেই দেখা হয় পুরোনো প্রেমিকের সঙ্গে। এরপর স্বামীকে রেখেই প্রেমিকের হাত ধরে ছুটে পালিয়েছেন ভারতের এক নববধূ।

ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। জানা যায়, গত ১৪ জুন মণি কুমারী নামের ওই মহিলার সঙ্গে বিয়ে হয় বিহারের মুঙ্গেরের বাসিন্দা বিবেকের। চুড়ি কিনতে ২১ জুন বাজারে গিয়েছিলেন স্বামী-স্ত্রী। বাজারে গিয়ে স্বামী যখন চুরি কিনতে ব্যস্ত, তখনই পুরোনো প্রেমিককে হঠাৎ দেখতে পান মণি। তখনই তার হাত ধরে পালান তিনি।

বাজারের মধ্যেই স্ত্রীকে অন্য পুরুষের হাত ধরে ছুটতে দেখে পেছন পেছন যান স্বামী বিবেক। তবে তখন মণি বলেন, ‘আমার পিছনে এসো না, আমি এখন থেকে ওর সঙ্গেই থাকব।’ একথা বলেই একটি গাড়িতে করে পালিয়ে যান তারা।

ভুক্তভোগী স্বামী জানিয়েছেন, তার স্ত্রী বিয়ের সমস্ত গয়নাগাটি নিয়েই পালিয়েছেন। তাই সাথে সাথেই পুলিশের কাছে স্ত্রী অপহরণের অভিযোগ করেন। এরপরই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। সূত্র: আনন্দবাজার।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status