ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ট্রাকচাপায় প্রাণ গেল চার শিক্ষকসহ ৫ জনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 June, 2022, 11:14 AM

ট্রাকচাপায় প্রাণ গেল চার শিক্ষকসহ ৫ জনের

ট্রাকচাপায় প্রাণ গেল চার শিক্ষকসহ ৫ জনের

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকার বাবতলি মোড়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশায় থাকা ৪ শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন (২৭), জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আর অন্যজন হলেন সিএনজি চালক মো. সেলিম (৪৫)।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে অটোরিকশাযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে নুরজাহান নামে এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status