ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ, প্রধান শিক্ষককে শোকজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 24 June, 2022, 12:08 AM

‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ, প্রধান শিক্ষককে শোকজ

‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ, প্রধান শিক্ষককে শোকজ

বিদ্যালয়ের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিতে নিষেধ করায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার জাহানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বালিয়াকান্দি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ স্বাক্ষরিত নোটিশটি বৃহস্পতিবার শিক্ষক আকতার গ্রহণ করেছেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত বুধবার শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে জানতে পারেন, গত সোমবার বিদ্যালয়ের সমাবেশ পরিচালনাকারী শিক্ষার্থী শপথ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিতে গেলে তাকে বাধা দেন প্রধান শিক্ষক আকতার। এরপর থেকে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া বন্ধ আছে।

বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, আমাদের স্কুলে প্রতিদিন শিক্ষার্থীদের সমাবেশ হয়। সমাবেশ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সমাবেশ শেষ করা হয়। কিন্তু ওইদিন সমাবেশে শিক্ষার্থীরা যখন জয় বাংলা বলেছে তখনই আমাদের প্রধান শিক্ষক বলেন, জয় বাংলা আর বলবে না সমাবেশে। তারপর থেকে সমাবেশে স্লোগান দেওয়া বন্ধ রয়েছে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার চঞ্চল শেখ বলেন, ‘জয় বাংলা’ এখন রাষ্ট্রের এবং সবার স্লোগান। এতে বাধা দেওয়া গর্হিত অপরাধ। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বিষয়টি জানার পর প্রধান শিক্ষকের কাছে মৌখিক ব্যাখ্যা চাওয়া হয়। তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান শিক্ষক এটি গ্রহণ করেছেন। তিনি আরও জানান, এর আগে শিক্ষার্থীকে বেত্রাঘাত করার অপরাধে ওই শিক্ষককে শাস্তিমূলক বদলি করা হয়েছিল।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানান, বিষয়টি শুনেচ্ছেন। আগামী রোববার শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।

প্রধান শিক্ষক আকতার জাহান বলেন, আমি আসলে ওইভাবে নিষেধ করিনি। সমাবেশ শেষে জয় বাংলা স্লোগান দিয়ে সমাবেশ শেষ করত শিক্ষার্থীরা। আমি বলেছি সমাবেশ শেষে আর স্লোগান দেবে না। আমি অফিস থেকে শুনে আসি স্লোগান কখন দিতে হবে। কারণ, আমাদের উল্লেখ করা নেই সমাবেশের প্রথমে না শেষে স্লোগান দিতে হবে। তাই জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status