ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
আরও বেশি ফিচার নিয়ে হাজির বাজাজ পালসার এন১৬০
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 June, 2022, 3:43 PM
সর্বশেষ আপডেট: Thursday, 23 June, 2022, 3:46 PM

আরও বেশি ফিচার নিয়ে হাজির বাজাজ পালসার এন১৬০

আরও বেশি ফিচার নিয়ে হাজির বাজাজ পালসার এন১৬০

সব জল্পনার অবসান ঘটিয়ে হাজির হল নতুন পালসার। বুধবার নতুন বাজাজ পালসার এন১৬০ প্রকাশ্যে এনেছে বাজাজ অটো। পালসার ২৫০ সিরিজ থেকে এই মোটরসাইকেলের ডিজাইন অনুপ্রাণিত। নতুন মোটরসাইকেলে থাকছে ১৬৪.৮২ সিসি অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে ১৬পিএস শক্তি ও ১৪.৬৫এনএম টর্ক পাওয়া যাবে। এক নজরে নতুন পালসারের দাম ও ফিচার্স দেখে নিন।

বুধবার ভারতের বাজারে নতুন বাজাজ পালসার এন১৬০ প্রকাশ্যে এনেছে বাজাজ অটো। পালসার ২৫০ সিরিজ থেকে এই মোটরসাইকেলের ডিজাইন অনুপ্রাণিত। এক নজরে নতুন পালসারের দাম ও ফিচার্স দেখে নিন।

দাম
Bajaj Pulsar N160 -এর দাম শুরু হচ্ছে 1,22,854 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে সিঙ্গেল চ্যানেল ABS। ডুয়াল চ্যানেল ABS সহ Bajaj Pulsar N160 কিনতে 1,27,852 রুপি (দিল্লিতে এক্স শো-রুম) খরচ হবে। সিঙ্গেল চ্যানেল থেকে ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্ট কিনতে 4,999 টাকা বেশি খরচ করতে হবে। Pulsar 150 -র থেকে 14,394 টাকা বেশি দামে লঞ্চ হল নতুন Bajaj Pulsar N160। 160cc সেগমেন্টে Hero Xtreme 160R, Yamaha FZ-S Fi V3.0, Suzuki Gixxer, Honda X-Blade, TVS Apache RTR 160 4V -এর মতো মোটরসাইকেলের সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হবে নতুন Pulsar।

নতুন কী থাকছে?
নতুন বাইকে 250cc মডেলের হেডল্যাম্প ডিজাইন ব্যবহার করেছে Bajaj Auto। এই বাইকে প্রোজেক্টর হেডল্যাম্পের সঙ্গেই থাকছে LED DRL। ইন্ডিকেটরে বাল্ব ব্যবহার হলেও টেললাইটে LED দিয়েছে পুনের কোম্পানিটি। আগের মতোই এই মডেলেও থাকছে স্প্লিট সিট। আপরাইট আর্গোনমিক্সের জন্য এই বাইকে সিঙ্গেল পিস হ্যান্ডেলবার ব্যবহার হয়েছে।

তুন Bajaj Pulsar N160 -তে ব্যবহার হয়েছে 164.82 cc অয়েল কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনে 16PS শক্তি ও 14.65Nm টর্ক পাওয়া যাবে। তবে Pulsar 160 -এর থেকে এই ইঞ্জিনে কম শক্তি মিলবে। যদিও টর্কের হিসাবে এগিয়ে থাকবে নতুন মডেল। যা এই বাইকের রাইডিং অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

Pulsar 250 যে চ্যাসিসে তৈরি হয়েছে নতুন Bajaj Pulsar N160 -তেও একই চ্যাসিস দেখা যাবে। সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনে 31 mm টেলিস্কোপিক ফর্ক ও ডুয়াল চ্যানেল ABS ভার্সনে 37 mm টেলিস্কোপিক ফর্ম থাকছে। সঙ্গে থাকছে মনোশক।

সিঙ্গেল ও ডুয়াল চ্যানেল ABS ভেরিয়েন্টে এই মোটরসাইকেল কেনা যাবে। ডুয়াল চ্যানেল ABS ভার্সনের সামনের চাকায় 300 mm ডিস্ক ব্রেক ও সিঙ্গেল চ্যানেল ABS ভার্সনে র সামনের চাকায় 280 mm ডিস্ক ব্রেক ব্যবহার হয়েছে। দুটি ভেরিয়েন্টেই পিছনের চাকায় থাকছে 230 mm ডিস্ক ব্রেক। থাকছে দুটি 17 ইঞ্চি চাকা। সামনের চাকায় 100 সেকশন টায়ার ও পিছনের চাকায় 130 সেকশন টায়ার ব্যবহার হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status