ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 June, 2022, 12:13 PM

এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

এক নজরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে খুব বেশি দম ফেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী মাসের প্রথম সপ্তাহেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টাইগাররা পাড়ি দেবেন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে।

সবকিছু ঠিক থাকলে, আগামী ৫ জুন দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

একনজরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:

টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট
১৬-২০ জুন,বাংলাদেশ সময় রাত ৮টা
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে, নর্থ সাউন্ড, অ্যান্টিগা

দ্বিতীয় টেস্ট
২৪–২৮ জুন, বাংলাদেশ সময় রাত ৮টা
ড্যারেন সামি ন্যাশনাল স্টেডিয়াম, গ্রস আইলেট, সেন্ট লুসিয়া

টি-টোয়েন্টি সিরিজের সূচি

প্রথম টি-টোয়েন্টি
১লা জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা
উইন্ডসর পার্ক, রোসেউ, ডোমিনিকা

দ্বিতীয় টি-টোয়েন্টি
২রা জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা
উইন্ডসর পার্ক, রোসেউ, ডোমিনিকা

তৃতীয় টি-টোয়েন্টি
৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টা
প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ওয়ানডে
১০ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা
প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

দ্বিতীয় ওয়ানডে
১৩ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা
প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

তৃতীয় ওয়ানডে
১৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ১১টা
প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক , তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহান।

ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী চৌধুরী, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে শহিদুল ইসলাম চোটে পড়ায় তার বদলে সিরিজের জন্য জায়গা করে নিয়েছেন তরুণ পেসার হাসান মাহমুদ। তবে তিনি কোন সংস্করণে খেলবেন এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বিসিবি। মেডিকেল পরীক্ষা শেষেই হাসানের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বোর্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status