ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 June, 2022, 10:31 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 1 June, 2022, 11:59 AM

বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের

বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের

দেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব। বিভিন্ন কারণে কিছুদিন পরপর আলোচনায় আসেন তিনি। তাকে ঘিরে জন্ম হয় নতুন নতুন আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব তিনি। কাজ করেছেন গানের মডেল ও চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে। যদিও চলচ্চিত্রটি এখনও আলোর মুখ দেখেনি।

তবে গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই মাহবুব। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের

বিয়ের পরপরই হজের ইঙ্গিত সানাইয়ের


এদিকে অভিনয়ের কোনো খবর না থাকলেও হঠাৎ চমকে দিলেন নতুন খবরে। গত শুক্রবার (২৭ মে) বিয়ে করেন তিনি। পাত্রের নাম আবু সালেহ মুসা। পেশায় তিনি একজন বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। বর্তমানে তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠী এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি।

বিয়ের ৫ দিনের মধ্যেই সানাই নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে জানালেন নিজের মনের কথা। যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরল। আমি সেই হাতটা আজীবনের জন্য ধরে রাখতে চাই। আমাদের জন্য দোয়া রাখবেন যেন তাড়াতাড়ি ওমরাহ করতে পারি। আল্লাহ যেন ওমরাহ নসিব করেন তাড়াতাড়ি।’

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে নতুন করে আলোচনায় এসেছিলেন তিনি। যদিও পরে শোনা যায় মন্ত্রী নয়, এমপিকে বিয়ে করছেন। কিন্তু এমপির পরিচয় গোপন রেখেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status