ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ঢাকা জেলার সেরা শিক্ষার্থী কে এই ঝিলিক খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 1:37 PM

ঢাকা জেলার সেরা শিক্ষার্থী কে এই ঝিলিক খান

ঢাকা জেলার সেরা শিক্ষার্থী কে এই ঝিলিক খান

ঢাকার ধামরাইয়ের কহেলা রাজাপুর বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ঝিলিক খান। মাধ্যমিক শিক্ষায় ঢাকা জেলার সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে এই মেয়েটি। তার বাবা গ্রামের একজন দরিদ্র চা-বিক্রেতা।

সম্মিলিত মেধা তালিকা, কবিতা আবৃতি, রচনা, শ্রেণিকক্ষে উপস্থিতি ও বার্ষিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে তাকে সেরা শিক্ষার্থী নির্বাচিত করেছে ঢাকা জেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন আশরাফী।

এ বিষয়ে স্কুলছাত্রী ঝিলিক খান গণমাধ্যমকে বলেন, আমার বাবা গ্রামের একজন দরিদ্র চা-বিক্রেতা। কষ্টার্জিত উপার্জন দিয়ে বুকভরা আশা নিয়ে আমাকে লেখাপড়া করাচ্ছেন আমার বাবা। তাই আমার একটিই লক্ষ্য সর্বস্তরে ভালো কিছু করা। তাই লক্ষ্যপূরণে আমি আমার মতো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।

এ ব্যাপারে ঝিলিকের বাবা গণমাধ্যমকে বলেন, আমি একজন চা-বিক্রেতা হলেও আমার মেয়েকে কোনো দুঃখ-কষ্ট বুঝতে দেই না। সাধ্যমতো তার সবধরনের চাহিদাই পূরণ করার চেষ্টা করি।

এ বিষয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজাপুর আনোয়ারা খানম গার্লস কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আলীম খান সেলিম বলেন, মেয়েটি ঢাকা জেলায় সেরা শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় আমরা গ্রামবাসী গর্বিত ও পুলকিত। আমরা তার সাফল্য প্রত্যাশা করছি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status