ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ওমানে যেতে শ্রমিকদের ভিসা লাগবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 1:34 PM

ওমানে যেতে শ্রমিকদের ভিসা লাগবে না

ওমানে যেতে শ্রমিকদের ভিসা লাগবে না

বাংলাদেশ ও ওমানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীরা বিনা ভিসায় ওমান যেতে পারবেন।

এ ছাড়া বাংলাদেশ থেকে শ্রমিকদের ওমান যেতে এখন আর ভিসা লাগবে না। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে বিকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে ওমান কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে একটা অ্যাপ্রুভাল নিয়ে চুক্তিটা সই করে ফেলেছিল। কিন্তু যেহেতু আন্তর্জাতিক চুক্তি মন্ত্রিপরিষদে আসতে হয়, সেজন্য কেবিনেট আজ সেটা অনুমোদন দিয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, কূটনীতিক, অফিসিয়াল, স্পেশাল এবং সার্ভিস পাসপোর্টধারীদের, আমাদের যেসব লোকেরা ওখানে কাজ করতে যাবে, তাদের আর ভিসা লাগবে না।

তবে বেড়ানোর জন্য সাধারণ লোকেরা যেতে চাইলে ভিসার প্রয়োজন হবে। যারা ওয়ার্কার তাদের লাগবে না।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status