ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
প্রেমের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা, ১ ঘণ্টা নদী সাঁতরে ভারতে বাংলাদেশের তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 1:20 PM

প্রেমের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা, ১ ঘণ্টা নদী সাঁতরে ভারতে বাংলাদেশের তরুণী

প্রেমের টানে বাঘ-কুমিরের ভয়কে উপেক্ষা, ১ ঘণ্টা নদী সাঁতরে ভারতে বাংলাদেশের তরুণী

জলে কুমির, ডাঙায় বাঘ৷ কিন্তু নদীর ওপারে যে রয়েছেন প্রেমিক৷ তাই বাঘ-কুমিেরর ভয়েও পিছিয়ে যাননি বাংলাদেশের তরুণী৷ এপার বাংলায় থাকা প্রেমিককে বিয়ে করতে এক ঘণ্টা ধরে মাতলা নদী সাঁতরে ভারতে এসেছিলেন৷ কালীঘাটে গিয়ে বিয়ে করে ভালবাসার মানুষকে জীবনসঙ্গী করে সংসারও বেঁধেছিলেন৷

কিন্তু প্রেমের জন্য তাঁর এই জীবন পণ করার গল্পই কাল হল! শেষ পর্যন্ত সোমবার বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে কৃষ্ণা মণ্ডল নামে ওই তরুণীকে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, মাস ছয়েক আগে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা অভীক মণ্ডল নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় বাংলাদেশের বাসিন্দা কৃষ্ণার৷ সেই আলাপ প্রেমে পরিণত হয়৷ অভীককেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন কৃষ্ণা৷ কিন্তু ভারতে আসার জন্য পাসপোর্ট বা ভিসা ছিল না তাঁর কাছে৷

শেষ পর্যন্ত বাংলাদেশের সুন্দরবনের জঙ্গল ঘেরা পথে নদী পেরিয়ে এপার বাংলার দক্ষিণ চব্বিশ পরগণায় ঢোকার পরিকল্পনা করেন ওই তরুণী৷ দিন কয়েক আগে বিপদে ভরা জঙ্গল পথ পেরিয়ে নেমে পড়েন মাতলা নদীতে৷ যে নদীতে যখন তখন বাঘ- কুমিরের মুখে পড়ার আশঙ্কা৷ কিন্তু সেই সব বিপদের তোয়াক্কা না করেই এক ঘণ্টা ধরে নদী সাঁতরে এ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কৈখালীতে ঢুকে পড়েন কৃষ্ণা৷ সেখান থেকে তাঁকে গাড়িতে করে নিয়ে আসেন প্রেমিক৷ প্রেমিকের সঙ্গে দেখা করে কালীঘাট মন্দিরে গিয়ে বিয়েও সেরে ফেলেন দু' জনে৷ পুলিশ সূত্রে খবর, চার দিন আগে ভারতে ঢুকেছিলেন কৃষ্ণা৷

বিয়ের পর সুখেই সংসার করছিলেন দু' জনে৷ কিন্তু প্রেমের জন্য কৃষ্ণার এই সাহসিকতার কাহিনিই লোকমুখে ছড়িয়ে পড়ে৷ তরুণীর নদী পেরিয়ে ভারতে ঢোকার এই গল্প পুলিশের কানে পৌঁছতেও দেরি হয়নি৷ এর পরই সোমবার রানিয়া এলাকায় হানা দেয় নরেন্দ্রপুর থানার পুলিশ৷ বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয় কৃষ্ণাকে৷ আজই তাঁকে আদালতে পেশ করবে পুলিশ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status