ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রের ইউটার্ন, সেই অস্ত্র ইউক্রেনকে না দেওয়ার ইঙ্গিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 12:21 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 May, 2022, 2:26 PM

যুক্তরাষ্ট্রের ইউটার্ন, সেই অস্ত্র ইউক্রেনকে না দেওয়ার ইঙ্গিত

যুক্তরাষ্ট্রের ইউটার্ন, সেই অস্ত্র ইউক্রেনকে না দেওয়ার ইঙ্গিত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোকে গত বৃহস্পতিবার হুশিয়ারি দেন, রাশিয়ায় আক্রমণ করা যাবে ইউক্রেনকে এমন অস্ত্র দিলে ‘ভয়াবহ পরিণতি হবে’।

ইউক্রেনকে দুলপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এই রকেট লঞ্চার একশ মাইলেরও দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

মাল্টিপল রকেট লঞ্চার দেওয়ার খবর প্রকাশ হওয়ার পরই হুমকি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

আর ল্যাভরভ হুমকি দেওয়ার তিনদিন পর এর জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  

তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এমন অস্ত্র দেবে না যেটি রাশিয়াতে গিয়ে পৌঁছাতে পারে।
এ ব্যাপারে বাইডেন বলেন, আমি এমন কিছু পাঠাব না যেটি রাশিয়াতে আঘাত হানতে পারে।

এদিকে বর্তমানে রাশিয়া ইউক্রেনের দোনবাস প্রদেশে হামলা চালাচ্ছে। রুশ বাহিনীর হাত থেকে দোনবাসকে রক্ষায় যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলোর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম চেয়েছে ইউক্রেন।

এ রকেট লঞ্চারের মাধ্যমে এক মিনিটের মধ্যে একাধিক রকেট ছোঁড়া যায়।

ইউক্রেন জানিয়েছে, যদি মাল্টিপল রকেট লঞ্চার তাদের হাতে এসে পৌঁছায় তাহলে যুদ্ধের মোড়ই ঘুরে যাবে। সূত্র: আল জাজিরা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status