ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ইউরোপের আরও দুদেশে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 11:29 AM

ইউরোপের আরও দুদেশে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউরোপের আরও দুদেশে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

রাশিয়ার মুদ্রা রুবলে অর্থ পরিশোধের দাবিতে সম্মত না হওয়ায় এবার আরও দুদেশে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। দেশ দুটি হচ্ছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস। এর আগে পোলান্ড, বুলগেরিয়া ও ফিনল্যান্ডের গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছিল।

মঙ্গলবার থেকে নেদারল্যান্ডসে আর গ্যাস দিচ্ছে না রাশিয়া।

সিএনএন ও আলজাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়ায় মস্কো ‘বন্ধু নয়’ এমন দেশের কাছে নিজ দেশের মুদ্রা রুবলের বিনিময়ে গ্যাস বিক্রি করতে চায়। কিন্তু ডেনমার্ক ও নেদারল্যান্ডস রুবলে মূল্য পরিশোধ করতে চায়নি। এ কারণে রাশিয়া ইউরোপীয় দেশ দুটিতে গ্যাস বন্ধ করে দিচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে,  ৩১ মের পর নেদারল্যান্ডসে আর গ্যাস দেবে না রাশিয়া। ডাচ গ্যাস কোম্পানি গ্যাসটট্যারা এ তথ্য নিশ্চিত করেছে। ডেনমার্কের দুটি কোম্পানিও একই কথা বলেছে। ডেনমার্ক মোট জ্বালানি চাহিদার ৪ শতাংশ এবং নেদারল্যান্ডস ২ শতাংশ রাশিয়ার গ্যাস থেকে পূরণ করে থাকে।

এ বিষয়ে নেদারল্যান্ডস বলছে, তারা অন্য উৎস থেকে গ্যাস পাওয়ার চেষ্টা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status