ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে ইইউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 31 May, 2022, 11:04 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 May, 2022, 11:59 AM

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে ইইউ

রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে ইইউ

রাশিয়ার কাছ থেকে তেল আমদানি দুই-তৃতীয়াংশ কমানোর বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ফলে সমুদ্রপথে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ হবে ইউরোপে।

ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে যে তেল আমদানি করে তার দুই-তৃতীয়াংশ আসে সমুদ্রপথে। কিন্তু পাইপলাইনের মাধ্যমে তেল আনা আপাতত বন্ধ হচ্ছে না। খবর বিবিসির।

রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা ইউরোপীয় দেশগুলোর মধ্যে এক ধরনের সমঝোতার মাধ্যমে হয়েছে।

কারণ হাঙ্গেরি এর বিরোধিতা করেছে। রাশিয়ার থেকে পাইপলাইনে তেল আমদানির বন্ধের বিষয়ে তারা রাজি নয়। হাঙ্গেরি তার চাহিদার ৬৫ শতাংশ তেল পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে আমদানি করে।

ইউরোপিয়ান কাউন্সিলের প্রধান চার্লস মিচেল বলেন, এই সমঝোতার ফলে রাশিয়া যুদ্ধে যে অর্থ ব্যয় করছে সেটির বড় উৎস বন্ধ হবে।

ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর এ নিয়ে ষষ্ঠবারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের সব অংশ নিয়েছে।

রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে ইউরোপীয় কমিশন প্রথমে প্রস্তাব করেছিল।

এ জন্য এক মাস আগে কমিশন তাদের সদস্য দেশগুলোর জন্য একটি আইনও তৈরি করেছিল। কিন্তু হাঙ্গেরির দিক থেকে সবচেয়ে বেশি বিরোধিতা আসে।

এ ছাড়া স্লোভাকিয়া ও চেক রিপাবলিকের মতো যেসব দেশের সমুদ্রবন্দর নেই, তারাও রাশিয়ার তেলের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আসতে সময় চেয়েছিল।

অন্যদিকে বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ইচ্ছে থাকলেও রাশিয়ার তেলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টিতে থেকে সরে এসেছে ইউরোপীয় দেশগুলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status