ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
এই ৫ খাবার, ভুলেও গরম করা চলবে না মাইক্রোওয়েভ অভেনে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 May, 2022, 2:01 PM

এই ৫ খাবার, ভুলেও গরম করা চলবে না মাইক্রোওয়েভ অভেনে

এই ৫ খাবার, ভুলেও গরম করা চলবে না মাইক্রোওয়েভ অভেনে

চটজলদি খাবার গরম করতে মাইক্রোওয়েভ আভেনের জুড়ি মেলা ভার। তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, সব খাবার মাইক্রোওয়েভ যন্ত্রের ভিতরে ঢুকিয়ে গরম করা উচিত নয়। এতে খাবারের পাশাপাশি স্বাস্থ্যের ক্ষতি হওয়ারও আশঙ্কা থেকে যায়। কোন কোন খাবার মাইক্রোওয়েভ আভেনে ঢোকানো উচিত নয়?

১। সব্জি: সব্জি গরম করার জন্য মাইক্রোওয়েভ অভেনের ভিতর ঢোকানো উচিত নয়। বিশেষ করে কাঁচা সব্জি মাইক্রোওয়েভের ভিতরে ঢোকালে সব্জির বিভিন্ন পৌষ্টিক উপাদান নষ্ট হয়ে যেতে পারে।

২। সেদ্ধ ডিম: আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম খোসা সমেত কোনও মতেই আভেনের ভিতর ঢোকানো যাবে না। এতে ডিমের খোসা ফেটে ছড়িয়ে পড়তে পারে অভেনের ভিতর। যদি সেদ্ধ ডিম গরম করতেই হয়, তবে খোসা ছাড়িয়ে নিতে হবে।

৩। জল: আপেক্ষিক তাপের কারণে জল ঠান্ডা হতে যেমন বেশি সময় নেয়, তেমনই গরম হতেও বেশি সময় নেয়। এর ফলে যে পাত্রে জল থাকে, তার এক এক দিকে এক এক রকমের উষ্ণতা তৈরি হতে পারে। ফলে পাত্রটি ফেটে যেতে পারে।

৪। ওয়েফার ও চিপস: ওয়েফার ও চিপস মুচমুচে না হলে খেতে ভাল লাগে না। কিন্তু মাইক্রোওয়েভ আভেনের ভিতর ঢোকালে এই ধরনের খাবার সরাসরি ঢোকালে উল্টে নেতিয়ে যায়।

৫। ফ্রিজের মাংস: ফ্রিজ থেকে বার করা মাংস সরাসরি মাইক্রোওয়েভ আভেনে গরম করলে মাংসের ভিতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। তা ছাড়া এতে ব্যাক্টেরিয়া সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status